রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় নারী নিহত

সাতক্ষীরায় রাস্তা পারপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকাল ৯টায় সাতক্ষীরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তাসলিমা বেগম (৫২) সাতক্ষীরা সদরের বিনেরপোতা এলাকার গোপীনাথপুর গ্রামের মুজিবর রহমানের স্ত্রী। 

নিহতের ছেলে মো. ইস্রাফিল গাজী জানান, সকালে চৌরঙ্গী মোড়ে চায়না-বাংলা হাসপাতালের সামনে তার মা রাস্তা পার হচ্ছিলেন। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি দ্রুতগতির বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

আরও পড়ুন: দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাস ও তার চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো