প্রাইভেটকার ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত এক, আহত তিন

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে প্রাইভেটকার ও পিকআপ ভ‌্যা‌নের মু‌খোমু‌খি সংঘর্ষে একজন নিহত হ‌য়ে‌ছে। এতে শিশুসহ আহত হ‌য়ে‌ছে আরও তিনজন। 

শুক্রবার বেলা সা‌ড়ে ১১টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার সংলগ্ন সরা‌তৈল এলাকায় এই ঘটনা ঘ‌টে। তবে হতাহত‌দের প‌রিচয় এখনও পাওয়া যায়‌নি। 

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-প‌রিদর্শক (এসআই) ম‌শিউর রহমান জানান, একটি পরিবারের সদস‌্যরা ঢাকা থে‌কে প্রাইভেটকারযোগে উত্তরবঙ্গের দি‌কে যা‌চ্ছিল। প্রাইভেটকারটি মহাসড়কের সরা‌তৈল এলাকায় পৌছা‌লে বিপরীত দিক থে‌কে আসা এক‌টি পিকআপ ভ‌্যা‌নের সা‌থে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থ‌লে প্রাইভে‌টকা‌রে থাকা অজ্ঞাত একজ‌নের মৃত‌্যু হ‌য়। এছাড়া শিশুসহ আরও তিনজন আহত হ‌য়ে‌ছে।

আরও পড়ুন: শেরপুরে বন্যহাতির তাণ্ডব, কৃষক নিহত

এই কর্মকর্তা আরও জানান, আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এদের ম‌ধ্যে একজ‌নের অবস্থা আশঙ্কাজনক। 

নিহ‌তের প‌রিচয় সনা‌ক্তের জন‌্য চেষ্টা করা হ‌চ্ছে জানিয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়া শে‌ষে মর‌দেহ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে। 


একাত্তর/এসজে