শেরপুরে বন্যহাতির তাণ্ডব, কৃষক নিহত

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ০৩:১৪ পিএম

শেরপুরে ফসলের জমিতে তাণ্ডব চালিয়েছে বন্যহাতির একটি দল। এ সময় হাতি তাড়াতে গিয়ে নিহত হয়েছেন স্থানীয় এক কৃষক। গুরুতর জখম অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার রাতে শ্রীবরদী উপজেলার ঝুঁলগাও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক ঝুঁলগাও গ্রামের করিম মিয়া। আহত খবির মিয়াও একই গ্রামের বাসিন্দা। 

নিহতর বাবা রবিউল ইসলাম একাত্তরকে বলেন, সীমান্ত অঞ্চলে প্রতি বছর ধান পাকার সময় বন্যহাতির তাণ্ডব বেড়ে যায়। হাতি তাড়াতে কৃষকরা রাত জেগে ধান ক্ষেত পাহারা দেয়। 

'শুক্রবার রাতে করিমসহ কয়েকজন তাদের ধান ক্ষেত পাহারা দিচ্ছিল। রাত তিনটার দিকে এক দল বন্য হাতি পাহাড় থেকে ঝুঁলগাওয়ের লোকালয়ে নেমে এসে ধান ক্ষেত নষ্ট করতে থাকে।' 

image


রবিউল ইসলাম বলেন, ফসল রক্ষায় বেশ কয়েকজন হাতি তাড়ানোর চেষ্টা করেন। এসময় খবির মিয়া নামে একজনকে হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে মাটিতে আছাড় দিতে থাকে। তাকে বাঁচাতে এগিয়ে যায় করিম। তখন করিমকে আরেকটি হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলে। 

গুরুত্বর আহত খবির মিয়াকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন তার স্বজনরা।

এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। 

নিহত ও আহত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রীবরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস। 


একাত্তর/আরবি

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর