মে মাসের শেষে লোডশেডিং কমবে: পরিকল্পনামন্ত্রী

দেশে  বিদ্যুতের কোনো সঙ্কট নেই উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ভারত থেকে ভারত থেকে ইনপুট করা বিদ্যুৎ লাইনে এসে গেছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে লাইনে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। হঠাৎ করে ডিমান্ড তিন গুন বেড়ে গেছে। গরম বেশি পড়ায় এসি, ফ্রিজ ও ফ্যান দিনরাত চালানো হচ্ছে। এজন্য বিদ্যুতে চাপ বেড়েছে। মে মাসের দিকে লোডশেডিং কমে আসবে।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গভীর নলকূপ এবং টুইন পিট ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ঢাকার বড় বড় মার্কেট একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে। বিষয়টি সত্যি খুব দুঃখজনক। দেশের একটা গোষ্ঠী আছে যারা সবসময় মানুষের ক্ষতি করতে চায়। এ অগ্নিকাণ্ডের বিষয়ে সরকার খতিয়ে দেখছে।

আরও পড়ুন: সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চিঠি

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী আবুল কাশেম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুখ আহমদ।


একাত্তর/এসি