চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে নীতিগত অনুমোদন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। 

স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি উত্থাপন করা হয়।

দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিল্পকেন্দ্র চট্টগ্রামে প্রতিদিন বিপুল পরিমাণ পৌর বর্জ্য উৎপন্ন হয়। বর্জ্য সংগ্রহ, অপসারণ ও সংরক্ষণের জন্য উপযুক্ত ল্যান্ডফিলের (ভূমি ভরাট) স্বল্পতা চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ।

পিপিপির আওতায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে নগরীর বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে, অন্যদিকে পৌর বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যাবে।

এতে বর্জ্য অপসারণের জন্য ল্যান্ডফিলে পাঠানোর পরিমাণ কমার পাশাপাশি নগর পরিবেশ আরও পরিচ্ছন্ন ও টেকসই করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। 

আরবিএস
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের আনোয়ারায় শিশুদের পেটের ভেতরে ইয়াবা ঢুকিয়ে পাচারের সময় এক নারীকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তার সঙ্গে থাকা ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়েছে।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগে প্রশাসনিক কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. নবাব হোসেন।
ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ১৮(ক) ধারা বাতিলের লক্ষ্যে আনা ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশ থেকে কৃষি ও মৎস্যখাতে ১০ হাজার কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
ব্যাংক রেজ্যুলেশন আইন ২০২৬ বিল নিয়ে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বক্তব্য দিতে গিয়ে সরকারের তীব্র সমালোচনা করলে সংসদে হট্টগোল শুরু হয়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর