কুমিল্লায় ঈদ শপিং করতে আসা ক্রেতাদের ছিনতাইয়ের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১টায় কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা থেকে মেডিকেল কলেজগামী রাস্তার মাথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছিনতাইকারী নারায়ণগঞ্জের চনপাড়া এলাকার বাসিন্দা মো. রানা (২৫)।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, ঈদ শপিং করতে আসা ব্যক্তিদের টার্গেট করতো একটি চক্র। এদেরই একজন গ্রেপ্তার যুবক।
পথচারীদের কাছ থেকে নগদ টাকা এবং মোবাইল ছিনতাইয়ের সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুর নিহত
খন্দকার আশফাকুজ্জামান আরো বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কুমিল্লা মহানগরীর বিভিন্ন শপিং মলে কেনাকাটা করতে আসা ক্রেতাদের নিরাপত্তায় শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতিতে পুলিশ নিরাপত্তা দিতে প্রস্তুত।
একাত্তর/আরএ