বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, দুই আরোহী নিহত

রাজবাড়ীতে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়া‌র্ডে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপ‌জেলার দ্বাদশী ইউনিয়নের ধুলদী গ্রামের নজের আলী খা’র ছে‌লে মিলন খা (৩০) ও হোসনাবা‌দের আকবর খা’র ছে‌লে ফ‌কের (৪৫)।

দ্বাদশী ইউপি চেয়ারম্যান মো. দে‌লোয়ার শেখ জানান, ওই দুই আরোহী সিংঙা বাজা‌র থে‌কে পাচু‌রিয়ার সা‌রেংবাড়ীর দি‌কে যা‌চ্ছিলো। পথে দ্বাদশী ইউপির পাঁচ নম্বর ওয়া‌র্ডের সা‌বেক মেম্বার সাখাওয়াতের বাড়ির সাম‌নে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে এক‌টি গা‌ছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুই জনই গুরুতর আহত হন। তা‌দের উদ্ধার ক‌রে প্রথ‌মে রাজবাড়ী সদর হাসপাতা‌লে নেওয়া হয়। 

তিনি জানান, সেখা‌নে অবস্থার অবন‌তি হ‌লে চিকিৎসকরা ফ‌রিদপুর বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডিক্যালে ক‌লেজ পাঠান। প‌রে সেখান থে‌কে আরও উন্ন‌ত চি‌কিৎসার জন দুই জন‌কে ঢাকায় রেফার্ড করা হয়। কিন্তু ঢাকায় নেওয়ার প‌থে বিকেলে মিলন খা এবং ঢাকায় নেওয়ার পর সন্ধ্যায় ফ‌কের মারা যায়।

আরও পড়ুন: লক্ষ্মীপুর সাবেক যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন জানান, বিষয়টি শুনেছি। নিহতদের পরিবারের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসি