মাইক্রোবাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহতরা হলেন বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের আ. খালেকের ছেলে মোটরসাইকেল চালক শিপন (২২) ও একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. মারুফ ওরফে ইমন (২১)। 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, শুক্রবার দুপুরে মোটরসাইকেলে করে মাধবপুরের দিকে যাচ্ছিলেন শিপন ও মারুফ। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। 

আরও পড়ুন: ঝড়ে বিয়েবাড়ির ট্রলার ডুবে নিহত এক, বরসহ নিখোঁজ চার

ওসি জানান, গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দুইজনেরই মৃত্যু হয়।

এ দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।  


একাত্তর/এসজে