কিশোরগঞ্জে বাবার ধর্ষণে এক কিশোরী অন্তঃসত্বা হয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ধর্ষক বাবাকে আটক করে র্যাবের হাতে তুলে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযুক্তকে কিশোরগঞ্জ মডেল থানা হস্তান্তর করা হয়েছে।
কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের মধুরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির ঘরে দুই ছেলে ও মেয়ে রয়েছে। তিনি চার বিয়ে করলেও সব স্ত্রী মারা গেছেন। বর্তমানে তিনি কিশোরগঞ্জ শহরে ভিক্ষা করেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ র্যাবের উপ পরিচালক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি জানিয়েছেন, অভিযুক্ত জিজ্ঞাসাবাদে মেয়েকে ধষর্ণের কথা স্বীকার করেছেন।
স্থানীয়রা জানান, গত ১৫ নভেম্বর রাতে বাবা ওই কিশোরীকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এরপর একাধিকবার ধর্ষণে কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সম্প্রতি কিশোরীর শরীরে পরিবর্তন এলে এলাকায় গুঞ্জন শুরু হয়।
আরও পড়ুন: এক রশিতে ঝুলছিল নিখোঁজ দুই বন্ধুর মরদেহ
রোববার বিকেলে কিশোরীটি তার ভাই ও এলাকার লোকজনদের বিষয়টি জানায়। এরপর স্থানীয়রা উত্তেজিত হয়ে জিল্লুর রহমানকে আটক করে র্যাবকে খবর দেয়।
কিশোরীর বড় ভাই জানান, এ ঘটনায় বাবার নামে মামলা করা হয়েছে।
একাত্তর/এসি