লাউয়াছড়ায় ট্রেন লাইনচ্যুত, সিলেট রুটে যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের লাউয়াছড়া বনে উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

চট্টগ্রাম থেকে সিলেটে যাওয়ার সময় শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মাস্টার সাখাওয়াত হোসেন জানান, ভোর ৫টার দিকে লাউয়াছড়া বনাঞ্চলে চট্রগ্ৰাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। যতটুকু জানা গেছে, রাতে ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে রেললাইনেরর উপর গাছ হেলে পড়েছিল। 

তিনি জানান, কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসেছে যেটি উদ্ধার কাজ চালাচ্ছে। ঢাকা থেকে ছেড়ে আসা রিলিফ ট্রেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ক্রস করেছে। 

এ ঘটনার পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে কোনো হতাহতের খবর জানা যায়নি।


একাত্তর/এসজে