কুমিল্লায় এমপি-চেয়ারম্যান গ্রুপের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা

কুমিল্লায় একটি বিদ্যালয়ের মাঠে স্থানীয় এমপি রাজী মোহাম্মদ ফখরুল ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের গ্রুপ একই স্থানে সমাবেশের ঘোষণা দেওয়ায় ওই স্থানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

জেলার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘোষিত সমাবেশকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

স্থানীয়রা জানান, ওই বিদ্যালয় মাঠে ইউনিয়ন ছাত্রলীগের (উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ গ্রুপ) ঘোষিত কর্মী সমাবেশের আয়োজন করে। একই স্থানে ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা (স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল গ্রুপ) সমাবেশ করতে আসেন। এ নিয়ে দুটি গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। 

আরও পড়ুন: সিলেটে সিটি নির্বাচন থেকে সরে গেলেন মেয়র আরিফ

দে‌বিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ব‌লেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবন‌তি ঘটার আশঙ্কায় ওই স্থা‌নে সব ধরনে সভা-সমা‌বেশ নি‌ষিদ্ধ ক‌রে ১৪৪ জা‌রি করা হ‌য়ে‌ছে। একই সঙ্গে ওই এলাকায় অ‌তি‌রিক্ত পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে।


একাত্তর/এসি