১৭ মামলার আসামি মিলন কসাই গ্রেপ্তার

রাজবাড়ীতে ১৭ মামলার আসামী মোঃ মিলন মোল্লা ওরফে মিলন কসাই (৫৩) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে পাঁচ গ্রাম হেরোইন ও ১৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

মিলন কসাই রাজবাড়ী পৌরসভার বিনোদপুর নতুন পাড়া এলাকার মৃত আক্কাস মোল্লার ছেলে। 

রাজবাড়ী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান খান বলেন, সোমবার রাত ১১টায় সদর উপজেলার বিনোদপুরের বাড়িতে অভিযান চালিয়ে মিলন কসাইকে গ্রেপ্তার করা হয়। 

তিনি বলেন, মিলন কসাইয়ের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানা, গোয়ালন্দ ঘাট থানা ও কালুখালী থানায় ১৭ টি মাদক মামলা রয়েছে। 


একাত্তর/আরবি