বান্দরবানে মাটিতে পুতে রাখা মাইন বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও এক শ্রমিক আহত হয়েছে।
মঙ্গলবার সকালে রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী রেমাক্রি প্রাংশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বঙ্কুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত রাশেদ ও আহত দুলাল উভয়ই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে নবনির্মিত সীমান্ত সড়কের পাশে জঙ্গল কাটার কাজ করছিলেন রাশেদ ও দুলাল। এসময় হঠাৎ মাটিতে পুতে রাখা মাইন বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই রাশেদ মারা যান এবং দুলাল গুরুত্বর আহত হন।
পরে তাদের উদ্ধার করে থানচি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত দুলালকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: ডাকাতির নাটক সাজিয়ে স্ত্রীকে খুন, গ্রেপ্তার তিন
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ধারনা করা হচ্ছে কেএনএফের পুতে রাখা মাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
একাত্তর/এসজে