ডাকাতির নাটক সাজিয়ে স্ত্রীকে খুন, গ্রেপ্তার তিন

আপডেট : ২৩ মে ২০২৩, ০৯:০৪ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির নাটক সাজিয়ে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এ তথ্য জানান। 

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহত মৌসুমী আক্তারের স্বামী শফিকুল ইসলাম রাসেল এবং তার বন্ধু আরজু ও রাকিব হোসেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, ১০ বছর আগে মৌসুমী আক্তারের সাথে শফিকুল ইসলাম রাসেলের বিয়ে হয়।

বিয়ের পর রাসেল বিভিন্ন মেয়ের সাথে বিবাহবহির্ভূত সম্পর্ক জড়িয়ে পড়েন। এর প্রতিবাদ করলে মৌসুমীকে শারীরিক এবং মানসিক নির্যাতন করতেন তিনি। 

গত ১৯ এপ্রিল রাতে গাউছিয়া মার্কেটে ঈদের কেনাকাটা শেষে বন্ধু রাজিব ও আরজুর সহায়তায় মৌসুমীকে একটি হায়েস গাড়িতে তুলে শ্বাসরোধে হত্যা করেন রাসেল।

পরে ডাকাতির নাটক সাজাতে বন্ধুদের সহায়তায় নিজের পিঠে ধারালো অস্ত্রের আঘাতে জখম করেন তিনি। 

এ ঘটনায় নিহতের ভাই শাহ জালাল বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। তবে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মামলার তদন্তকালে বেরিয়ে আসে মূল ঘটনা। 

আরও পড়ুন: নরসিংদীতে আলাদা বজ্রপাতে তিনজনের মৃত্যু

পুলিশ প্রথমে শফিকুল ইসলাম রাসেলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে। তিনি বিষয়টি স্বীকার করলে তার দেয়া তথ্যমতে রূপগঞ্জের ভুলতা এলাকা থেকে আরজু ও গাড়িচালক রাকিব হোসেনকে গ্রেপ্তার করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, হত্যার কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর