মাদারীপুরে জঙ্গল থেকে নারীর মরদেহ উদ্ধার

মাদারীপুর-শরীয়তপুর সড়কের খাগদী এলাকার একটি জঙ্গল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে মাদারীপুর সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্যে মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত নারীর পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে তার বয়স ৪০ এর আশপাশে। মরদেহের কপালে সিঁদুর থাকায় পুলিশ ধারণা করছে- তিনি হিন্দু সম্প্রদায়ের।

লাশের সঙ্গে একটি মোবাইল ও একটি ছোট ব্যাগ পাওয়া গেছে।

আরও পড়ুন: গাইবান্ধায় ব্যাংক ডাকাতি ছিল সাজানো, নৈশ প্রহরী গ্রেপ্তার

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, মরদেহের শরীরে একাধিক কোপের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিন বা চারদিন আগে কেউ এখানে মরদেহ ফেলে রেখে গেছে।


একাত্তর/আরএ