গাইবান্ধায় ব্যাংক ডাকাতি ছিল সাজানো, নৈশ প্রহরী গ্রেপ্তার

আপডেট : ২৯ মে ২০২৩, ০৪:০৯ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কোচা শহরে কৃষি উন্নয়ন ব্যাংকে চুরির রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ওই ব্যাংকের নৈশ প্রহরীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তার বাড়ি ও ব্যাংকে লুকিয়ে রাখা ১২ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার নৈশ প্রহরীর নাম গোলাম হোসেন জুয়েল।

সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান গাইবান্ধার পুলিশ সুপার মো। কামাল হোসেন। 

তিনি বলেন, গত শনিবার রাতে ওই ব্যাংকে ডাকাতির হয়েছে বলে খবর আসে। বলা হয়, নৈশপ্রহরী জুয়েলকে বেঁধে রেখে ডাকাতরা প্রায় ১৪ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। কিন্তু তদন্তে দেখা যায়, ওই ঘটনা সাজানো ছিল।

এদিকে এ ঘটনায় ব্যাংকের ম্যানেজার জেসমিন আক্তার ২৮ মে বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলা বলা হয়, ২৫ মে ঘটনার দিন ভল্ট ও দরজা বন্ধ করে ম্যানেজার স্টাফ সহ ব্যাংক থেকে বেরিয়ে যান। শুক্র ও শনিবার ব্যাংক ছুটির নৈশ প্রহরী অন্যদের সহযোগিতায় ব্যাংকের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ব্যাংকের ভল্টের তালা ভেঙে ও সিন্দুকের তালা খুলে ১৪ লাখ ৪৫ হাজার টাকা নিয়ে যায়। এসময় ডাকাতির নাটক সাজাতে জুয়েলকে ব্যাংকের ভেতরে বেঁধে রাখা হয়। 

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা হত্যায় আট জনের মৃত্যুদণ্ড

পুলিশ সুপার জানান, অভিযোগ পেয়ে পুলিশ জুয়েলকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সোমবার ভোরে বাড়ি এবং ব্যাংকের একটি কক্ষে লুকানো অবস্থায় ১২ লাখ ৬৫ হাজার  টাকা উদ্ধার করা হয়।


একাত্তর/এসি 

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
জামালপুরে গভীর রাতে একটি বাড়িতে এসিড নিক্ষেপ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতি গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। তবে পুলিশ একে ডাকাতি বলতে নারাজ; তাদের প্রাথমিক ধারণা,...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের দোকানঘর এলাকায় এই সড়ক দুর্ঘটনা...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গভীর রাতে এক ব্যবসায়ীর বাড়িতে দস্যুতার ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীকে জখম করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর