জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের বুলনপুরে অবস্থিত দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র।
এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২ দশমিক ৩০ মেগাওয়াট। পাশাপাশি এ প্রকল্পে একই জলাশয় থেকে বিদ্যুৎ উৎপাদন এবং মাছচাষ করা যাবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার প্রতিমন্ত্রীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া ওই পস্তে প্রকল্পের সঙ্গে যুক্তদের সবাইকে অভিনন্দন জানান তিনি।
প্রতিমন্ত্রী লেখেন, চাঁপাইনবাবগঞ্জের বুলনপুরে বাংলাদেশের সর্বপ্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ২ দশমিক ৩০ মেগাওয়াট। প্রকল্পের ফলে একই জলাশয় থেকে মিলবে মাছ ও বিদ্যুৎ।
প্রতিমন্ত্রী আরও লেখেন, আগামী কয়েকমাস আমরা ওই জলাশয়ে মাছের বৃদ্ধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবো। পরিবেশগত ভারসাম্য অটুট থাকলে পরবর্তীসময়ে দেশের বিভিন্ন জলাধারে আমরা আরও বড় পরিসরে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেবো।
একাত্তর/এআর