দেবীদ্বারে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কুমিল্লার দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে ছয় বছরের দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। 

বুধবার উপজেলার সুলতানপুর ইউনিয়নের ছেঁচড়াপুকুরিয়া গ্রামের এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মো. আবির (৬) ছেচড়াপুকুরিয়া গ্রামের জসীম উদ্দিনের বাড়ির আমানউল্লাহর ছেলে এবং রাফি হাসান (৬) ফুল মিয়ার ছেলে। 

নিহত আবিরের বাবা আমানউল্লাহ জানান, সকালে নাশতা খেয়ে আবির ও রাফি একসাথে খেলতে বের হয়। বাড়িতে দীর্ঘক্ষণ তাদের না দেখায় আশপাশে খুঁজতে থাকেন আত্মীয়রা। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর ঘাটে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

আরও পড়ুন: বিএনপির যুগ্ম মহাসচিব খোকনের বাড়িতে অগ্নিসংযোগ

দেবীদ্বার থানার পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার আবেদ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুদের পরিবারকে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


একাত্তর/জো