নানার সঙ্গে পুকুরে নেমে অতলে হারালো নাতি

রাজবাড়ীতে নানার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে এক তরুণের মৃত্যু হয়েছে। 

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রাস্তাডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ওই তরুণের নাম মাহাদী হাসান (১৮)। রাজশাহী জেলা সদরের মো. জনির ছেলে।  মাহাদী এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।  

স্থানীয়রা জানান, নানাবাড়িতে বেড়াতে আসা মাহাদী নানার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। অনেক খোঁজ করে না পেয়ে ৯৯৯ এ জানানো হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

আরও পড়ুন: বান্দরবানে নিহত সেনার দাফন সম্পন্ন

রাজবাড়ীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান জানান, আমাদের ডুবুরি না থাকায় মানিকগঞ্জে জেলা থেকে একটি ডুবুরি দল আনা হয়। দুপুর দুইটার দিকে পুকুর থেকে তরুণের মরদেহ উদ্ধার করা হয়। 


একাত্তর/এসি