ঝালকাঠিতে বাড়ির পাশের ডোবায় পড়ে দুই বোনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার দুপুরে জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- আমুয়া জিরো পয়েন্ট সংলগ্ন এলাকার ভারাটিয়া মো. মাহবুবুর রহমানের মেয়ে মাইশা (৮) ও তার ভাই হুমায়ুনের মেয়ে হালিমা আক্তার (৫)। তাদের মধ্যে মাইশা দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
আরও পড়ুন: নৌকায় ১০ মন হাঙ্গর-কচ্ছপ রেখে পালালো শিকারিরা
স্বজনরা জানান, রোববার দুপুরের দুই বোন খেলা করছিল। কোনো এক সময় তারা বাড়ির পাশের ডোবায় পরে যায়। অনেক খোঁজের পরে ডোবা থেকে তাদের উদ্ধার করে আমুয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একাত্তর/এসি