নিজেদের নির্মাণাধীন বাড়ির ছাদ ভেঙে পড়ে তরুণ নিহত

পটুয়াখালীর কলাপাড়ায় নিজেদের নির্মাণাধীন বাড়ির ছাদ ভেঙে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে পশ্চিম ধানখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত নেছার সন্যামত (২১) ওই গ্রামের আবুল সন্যামতের ছেলে এবং ধানখালী ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।

নিহতের স্বজনরা জানান, সকালে নির্মাণাধীন ভবনের দোতলায় সেন্টারিংয়ের কাজ চলার সময় নেছার এই কাজে সহায়তা করছিলেন। হঠাৎ সেন্টারিং ভেঙে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। 

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নোয়াখালীতে বিদ্যুতস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ধানখালীতে ছাদ থেকে পড়ে একটি মৃত্যুর খবর পেয়েছেন। তারা বিষয়টি খোঁজখবর নিচ্ছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ করা হয়নি।


একাত্তর/এসজে