নোয়াখালীতে বিদ্যুতস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৫ জুন ২০২৩, ১০:৩৪ এএম

নোয়াখালীতে বিদ্যুতস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জেলার সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের চিলাদি উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- উপজেলার চিলাদি গ্রামের উদানিয়া বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে মো.রিপন (৩৬)  ও পাঁচতুপা গ্রামের মিয়াজী বাড়ির মৃত আবু বকরের ছেলে মো. নাছির উদ্দিন (২৮)। আহত ব্যক্তির নাম মো. নুর হোসেন (২৭)। 

স্থানীয়রা জানান, আবুল খায়ের নামে এক ব্যক্তির দোকান নির্মাণের জন্য পিলার পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। সে সময় একটি লোহার রড ঘুরিয়ে পিলারে বসাচ্ছিলেন রাজমিস্ত্রী রিপন ও নাছির। তখন ওপরে থাকা একটি বৈদ্যুতিক তারের সঙ্গে রডটি লেগে যায়। এতে তারা দুই জনই বিদ্যুতস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: আবারও পেছালো ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালুর তারিখ

সেনবাগ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন পাটায়ারী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট করেছ। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এসি

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর