গাড়িচাপায় গার্মেন্টসকর্মী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ীর চাপায় গার্মেন্টস কর্মী ফারুক হো‌সেন (২৫) নিহত হয়েছেন।

শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নালঘর সড়‌কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক হো‌সেন (২৫) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ দক্ষিন শ্রীপুর গ্রামের নিয়াজ মন্ডলের ছেলে। তিনি চৌদ্দগ্রাম উপ‌জেলার আমির শার্ট গার্মেন্টসে চাকরি করতেন।

মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসাইন জানান, শুক্রবার সকালে ফারুক প্রতিদিনের মতো মহাসড়কের পাশ দিয়ে তার কর্মস্থল আমির শার্ট গার্মেন্টসে যাচ্ছিলো। হঠাৎ পথিমধ্যে মহাসড়‌কে পেছন দিক থেকে আসা অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তি‌নি মারা যান।

ওসি জানান, হাইও‌য়ে পু‌লিশ ঘটনাস্থল থে‌কে নিহ‌তের মর‌দেহ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এআর