ভারতে প্রশিক্ষণে যাওয়া বাউফলের ইউএনওর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন ভারতে প্রশিক্ষণে থাকা অবস্থায় মারা গেছেন। 

রোববার সকাল ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। 

তিনি জানান, বাউফলের ইউএনও মো. আল আমিন ১৫ দিনের মিড ক্যারিয়ার ট্রেনিংয়ের জন্য গত ৬ জুন ভারতের উত্তরখণ্ড প্রদেশের মুসৌরিতে যান। সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন: কলাপাড়ায় গভীর রাতে ইটভাটার ম্যানেজারকে কুপিয়ে জখম

মো. আল আমিন ২০২১ সালের ৩১ অক্টোবর বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলি উপজেলার চুনাখালী গ্রামে। তিনি দুই কন্যাসন্তানের জনক। 


একাত্তর/এসজে