কলাপাড়ায় গভীর রাতে ইটভাটার ম্যানেজারকে কুপিয়ে জখম

আপডেট : ১১ জুন ২০২৩, ০৩:৫৫ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় এক ইটভাটার ম্যানেজারের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে হেলমেট পরিহিত একদল সন্ত্রাসী।

শনিবার রাত সাড়ে ১১ টার দিকে নীলগঞ্জের আরএন্ড ব্রিকফিল্ডের সামনে এ হামলার ঘটনা ঘটে।

গভীর রাতে ইটভাটার ম্যানেজার রেজাউল সিকদারকে (৩৮) কুপিয়ে রাস্তায় ফেলে রেখে দুইটি মোটরসাইকেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে কলাপাড়া থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় আহত রেজাউলকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে রেজাউলের মাথা, বাম হাত, পায়ের উপরিভাগসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থার অবনতি ঘটলে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন, রেজাউলের সাথে ব্রিকফিল্ডের ব্যবসায়িক দেনা-পাওনা নিয়ে কারও বিরোধ রয়েছে। এ কারণে হামলার ঘটনা ঘটতে পারে।

আহত রেজাউলের মামাতো ভাই ইমরান আকন জানান, তার ভাই রেজাউল বর্তমানে বরিশালে চিকিৎসাধীন আছেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার এখনও জ্ঞান ফেরেনি। এ কারণে হামলায় কারা জড়িত- এ বিষয়টি এখন পর্যন্ত জানতে পারেননি তারা।

কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, রাতেই কলাপাড়া থানার ওসিসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কলাপাড়া থানায় কোনো মামলা দায়ের হয়নি।

নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল মিয়া জানান, ইটভাটার ব্যবসার আর্থিক লেনদেন নিয়ে পূর্ববিরোধ থাকতে পারে। তবে হামলার বিষয়ে পরিষদে এখনও পর্যন্ত কেউ অবহিত করেনি। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ব্যবসায়িক পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। হামলাকারীরা হেলমেট পরিহিত ছিল। তাদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। 

আরও পড়ুন: কলাপাড়ায় মোটরসাইকেল চাপায় বৃদ্ধা পথচারী নিহত

এর আগেও কলাপাড়ায় হেলমেট পরিহিত সন্ত্রাসীরা শহর ও উপজেলাজুড়ে মহড়া দিয়েছে। একাধিক হামলা ও নারীদের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে। একাধিক ডাকাতি ও চুরির ঘটনার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। হেলমেট পরিহিত সন্ত্রাসীরা ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে ব্যবহার করে সর্বস্ব লুট করে নিয়েছে বেশ কয়েকটি ঘটনায়। এ ঘটনার একাধিক সিসিটিভি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এলেও এ হেলমেট বাহিনীর কোন সন্ত্রাসীকে পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি।


একাত্তর/জো

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর