কুমিল্লায় ফুটবল খেলতে যাওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় একটি ছোট পিকআপের ছয় তরুণ গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বিকেল চারটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
আহতরা সবাই সদর দক্ষিণ উপজেলার যুগপুর এলাকার বাসিন্দা।
সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, বিকেলে একটি ছোট খোলা পিকআপে করে ১৬ জন কিশোর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব-১৭) খেলার উদ্দেশে উপজেলা পরিষদ মাঠের যাচ্ছিলো। পথে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ছয় জন গুরুতর আহত হয়। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: জীবিত হবে আশায় চার দিন খাটের নিচে লাশ
সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ জানিয়েছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক।
একাত্তর/এসি