সাংবাদিক নাদিম হত্যার আরেক আসামি বগুড়ায় গ্রেপ্তার

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার আরেক আসামি রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে নাদিম হত্যার মূল অভিযুক্ত বাবু চেয়ারম্যানসহ ১২ জনকে গ্রেপ্তার করা হলো। 

শনিবার বিকেলে রেজাউলকে বগুড়া থেকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব। সাংবাদিক নাদিম হত্যা মামলার চার নম্বর আসামি রেজাউল। 

সংবাদ প্রকাশের বুধবার রাতে জামালপুরের বকশীগঞ্জে একাত্তর টিভির সংবাদ সংগ্রাহক নাদিমের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাদিমের।

শনিবার সকালে হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা থেকে আটক করে ঢাকায় এনেছে র্যাব। 

নাদিম হত্যায় ৪৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এরমধ্যে ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকিরা অজ্ঞাত।


একাত্তর/আরবি