চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুন, গ্রেপ্তার দুই

আপডেট : ২৯ জুন ২০২৪, ০১:৩৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা আব্দুস সালামসহ জোড়া খুনের ঘটনায় ৫২ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার পর দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত জেলা পরিষদের সদস্য এবং নয়লাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন।

মামলায় প্রধান আসামি করা হয় সালাম গ্রুপের প্রধান প্রতিপক্ষ নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হককে।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার রাতেই শিবগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে প্রধান আসামি আশরাফুল হকের স্ত্রী আনোয়ারা বেগম আম্বিয়া (৪৫) এবং ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো. আশরাফুল হককে গ্রেপ্তার করে।

চাঁপাইনবাবগঞ্জে বিবাদমান দুটি গ্রুপের বিরোধ সংঘর্ষে অতর্কিত বোমা হামলা ও গুলিতে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম এবং তার সহযোগী স্কুল শিক্ষক আ. মতিন নিহত হন।

কেএসএইচ
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর