দেবিদ্বারে সাত মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মেয়র পদে ১৩টির মধ্যে ছয় জনের মনোয়নপত্র বৈধতা পেয়েছে। বাকি সাত প্রার্থীর ম‌নোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল ঘোষণা করে‌ছে নির্বাচন ক‌মিশন।

সোমবার বিকেলে যাচাই-বাছাইয়ের পর সাত মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলম। এসময় দেবিদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মো: আলতাফ হোসেনসহ প্রার্থীরা সেখানে উপ‌স্থিত ছি‌লেন।

মেয়র পদে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা মো. সাইফুল ইসলাম (শামিম), স্বতন্ত্র পদে দৈনিক কালের কন্ঠ দেবিদ্বার প্রতিনিধি এবিএম আতিকুর রহমান (বাশার), মো. শাহজাহান মোল্লা (বিএনপি কুমিল্লা জেলার সাবেক সহ-সভাপতি), মো. শরিফুল ইসলাম সুমন, এম,এ কাইয়ুম ভুইয়া (আওয়ামীলীগ ২নম্বর পৌর ওয়ার্ড কমিটির সভাপতি) ও এডভোকেট মো. সাইফুল ইসলাম সরকার।  

দেবিদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মো: আলতাফ হোসেন জানান, যাচাই-বাছাইয়ে সাত প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। 

আরও পড়ুন: জেনিনে চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা, আহত ৪৫

বাদ পড়া সাত প্রার্থীরা হলেন- মোসলেহ উদ্দিন ভূঁইয়া মানিক (স্বতন্ত্র), সাংবাদিক আবুল খায়ের (স্বতন্ত্র), মোহাম্মদ ছায়েদুর রহমান ভূঁঞা সবুর (স্বতন্ত্র), আবুল কাসেম সওদাগর (স্বতন্ত্র), এম গোলাম জাহাঙ্গীর স্বপন মোল্লা (স্বতন্ত্র), মো: কাউছার হায়দার (স্বতন্ত্র), মো: ছিদ্দিকুর রহমান সরকার (স্বতন্ত্র)। 

গত রোববার ম‌নোনয়ন দা‌খি‌লের শেষ সম‌য়ে‌ মেয়র প‌দে ১৩ প্রার্থীসহ তিন‌টি প‌দে ১০৭ জন ম‌নোনয়ন দা‌খিল ক‌রেন। আগামী ১৭ জুলাই দে‌বিদ্বার পৌরসভা নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে।


একাত্তর/আরবিএস