‘ভুয়া পরোয়ানায়’ সাংবাদিক আটক, ১৮ ঘণ্টা পর মুক্তি

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পিএম

কুমিল্লার দেবিদ্বারে একটি ‘ভুয়া গ্রেপ্তারি পরোয়ানায়’ স্থানীয় সাংবাদিক সোহরাব হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) আটকের ১৮ ঘণ্টা পর আদালত থেকে ছাড়া পেয়েছেন তিনি। বিষয়টি জানাজানির পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। তবে আদালত ও পুলিশ প্রশাসন একে ‘ভুলবশত’ হওয়া ঘটনা বলে স্বীকার করেছে।

সাংবাদিক সোহরাব হোসেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার দেবিদ্বার উপজেলা প্রতিনিধি ও দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য।

ভুক্তভোগী সোহরাব হোসেন জানান, সোমবার (৬ এপ্রিল) বিকেলে দেবিদ্বার উপজেলা কার্যালয়ের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) ভবতোষ কান্তি দের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে গিয়ে কুমিল্লার সিআর মামলা নম্বর-৫৭৩/২০২৫-এর একটি গ্রেপ্তারি পরোয়ানায় তাকে আটক করে। সোহরাব হোসেন পরোয়ানার বিষয়ে বিস্তারিত জানতে চাইলেও পুলিশ কোনো কথা শোনেনি।

থানায় ১৮ ঘণ্টা আটকে রাখার পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তাকে কুমিল্লার আদালতে পাঠানো হয়। কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সায়মা শরীফ নিশাত কাগজপত্র যাচাই করে সোহরাব হোসেনকে তাৎক্ষণিক ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। আদালত থেকে জানানো হয়, যে পরোয়ানাটি থানায় পাঠানো হয়েছিলো তা সঠিক ছিলো না।

সোহরাব হোসেন বলেন, জামিন থাকার পরও আমাকে হয়রানি করতে ভুয়া পরোয়ানা ব্যবহার করা হয়েছে। আমি পুলিশকে জামিনের বিষয়ে বারবার বললেও তারা শোনেনি। এই ভুয়া পরোয়ানার কারণে আমার সম্মানহানি হয়েছে। আমি বিচার চেয়ে আদালতে লিখিত অভিযোগ দায়ের করবো।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আদালতে বিচারকের সই ও সিল জালিয়াতির মাধ্যমে একটি অসাধু চক্র নিরীহ মানুষকে হয়রানি করছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে কতিপয় পুলিশ, আইনজীবী ও আদালতের কর্মচারীদের সমন্বয়ে এই চক্রটি গড়ে উঠেছে।

দেবিদ্বার থানার এসআই ভবতোষ কান্তি দে বলেন, আদালত থেকে পরোয়ানা থাকায় আমরা সোহরাব হোসেনকে আটক করে আদালতে পাঠাই। পরোয়ানাটি সঠিক কি না, তা তাৎক্ষণিকভাবে যাচাই করার সুযোগ আমাদের নেই। পরে জানতে পেরেছি পরোয়ানাটি সঠিক ছিলো না।

কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চার নম্বর আমলি আদালতের পেশকার মো. জসিম উদ্দিন বলেন, সোহরাব হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাটি ভুলবশত থানায় চলে গিয়েছিল। তাকে আদালতে নিয়ে আসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এটি একটি ভুল ছিলো।

একাত্তর/এসি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর