ইন্দোনেশিয়া থেকে ৬৩ হাজার টন কয়লা নিয়ে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে ভিড়েছে আরেকটি জাহাজ।
এনিয়ে গত দুই মাসে মাতারবাড়ীতে কয়লা নিয়ে পাঁচটি জাহাজ ভিড়ল। এসব জাহাজে করে তিন লাখ টনের বেশি কয়লা এসেছে।
পানামা পতাকাবাহী জাহাজটি শুক্রবার সকাল ১১ টার দিকে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের গভীর সমুদ্রের কৃত্রিম জেটিতে পৌঁছে। জাহাজটিতে প্রায় ৬৫ হাজার টন কয়লা রয়েছে। এর আগে গত ২৫ এপ্রিল ৮০ হাজার টন কয়লা নিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ ভিড়ে মাতারবাড়ীতে।
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে তৈরি হচ্ছে ১২০০ মেগাওয়াট ক্ষমতার একটি তাপ বিদ্যুৎকেন্দ্র। এই কেন্দ্রের সঙ্গে বানানো হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর।
আরও পড়ুন: পায়রায় পৌঁছেছে কয়লাভর্তি জাহাজ
জাপানের অর্থায়নে প্রায় ৫১ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে নানা ধরণের ভৌত অবকাঠামো তৈরি করে মাতারবাড়ীকে দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।
চলতি বছরেই মাতারবাড়ীর কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া যাবে বলে আশা করা হবে।
একাত্তর/আরবি