পায়রায় পৌঁছেছে কয়লাভর্তি জাহাজ

আপডেট : ২৩ জুন ২০২৩, ০৭:২১ পিএম

জ্বালানির অভাবে বন্ধ থাকা পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে আসা একটি জাহাজ পায়রায় পৌঁছেছে। 

জাহাজ থেকে কয়লা খালাস করে শিগগিরই পায়রার ১৩২০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি আবার উৎপাদনে যেতে পারবে বলে আশা করা হচ্ছে। 

এমভি অ্যাথেনা নামের জাহাজটি ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সমুদ্র অঞ্চলে প্রবেশ করে বলে জানিয়েছেন পায়রা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক আজিজুর রহমান। 

তিনি বলেন, শুক্রবার জাহাজটি বন্দরের অভ্যন্তরীণ অ্যাংকরে নোঙর করবে। এরপর কয়লা খালাসের জন্য জাহাজটি নেয়া হবে তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে। সেখানে কয়লা খালাস করা হবে।  

ডলার সংকটে কয়লা আমদানি ব্যাহত হওয়ায় গত ২৫ মে পায়রার প্রথম ইউনিট এবং ৫ জুন দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

দেশের সবচেয়ে বড় এই কেন্দ্রটির উৎপাদন বন্ধে লোডশেডিং বেড়ে যায়। তখন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু মানুষকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে ২৫ জুনের মধ্যে পরিস্থিতির উন্নয়নের আশ্বাস দেন।

ইন্দোনেশিয়া থেকে কয়লা আনার প্রক্রিয়া এ মাসের শুরুতেই শেষ করা হয়। ২২ জুন থেকে ৯ আগস্ট পর্যন্ত ১৭টি জাহাজে প্রায় ৭ লাখ ৩০ হাজার মেট্রিকটন কয়লা আসার কথা রয়েছে।

বন্দরে আসা এমভি অ্যাথেনা জাহাজটি কয়লা বোঝাই করে ১৭ই জুন ইন্দোনেশিয়ার একটি বন্দর থেকে পায়রার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পাঁচদিনের মাথায় বাংলাদেশ পৌঁছে যায় জাহাজটি। 


একাত্তর/আরবি 

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
ঘড়ির কাঁটায় ৮টা বেজে ৫২মিনিট। ঘরের মেঝেতে শুয়ে আছেন হাসিনা বেগম (৭০)। চোখে ছলছল জল। ঘরের বারান্দায় ছেলের ছবির পাশে বসে আছেন স্বামী হারুন অর রশিদ (৮৪)। তাদের শরীরে দানা বেঁধেছে হাঁপানি, শ্বাসকষ্টসহ...
কক্সবাজারে দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এসময় ছয় ডাকাতকে গ্রেপ্তার, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।রোববার সন্ধ্যায় জেলার টেকনাফ উপজেলার হ্নীলার রঙ্গিখালী...
রাজধানীর মতো দেশের বিভিন্ন জেলাতেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সাধারণ মানুষের আমিষের অন্যতম সস্তা উৎস ডিম। দোকানিরা বাড়তি দামে ডিম বিক্রি করায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করছে ভোক্তা অধিকার...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর