বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্ঘটনায় নিহত একজনের নাম মো. আল আমিন (১৫)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা। তবে অপর ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা থেকে রংপুরগামী বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজকের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আর আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-অটো সংঘর্ষে নিহত দুই, আহত দুই
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি।
একাত্তর/এসজে