চাঁপাইনবাবগঞ্জে নসিমন উল্টে বাবা-ছেলেসহ নিহত তিন, আহত আট

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জেলার শিবগঞ্জ উপজেলার পুস্কুনি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আয়েস উদ্দিন, তার ছেলে শরিফুল ইসলাম এবং আব্দুল হাকিম।

নিহতদের স্বজন শফিকুল ইসলাম জানান, তিনি ও তার শ্বশুরসহ ১০ থেকে ১২ জনের একটি দল গরু কেনার উদ্দেশে চাঁপাইনবাবগঞ্জের সোনাইচণ্ডী হাটে গিয়েছিলেন। হাট থেকে গরু কিনে ফেরার পথে শিবগঞ্জের পুস্কুনি এলাকায় পৌঁছালে গরুবোঝাই নসিমনটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আয়েস উদ্দিন। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তার ছেলে শরিফুল ইসলাম। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিমের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত আটজনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যার কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল হায়াত জানান, হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিলো এবং একজন ঘটনাস্থলেই মারা গেছেন। পরে আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় থাকা পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা শেষে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

একাত্তর/এসি
ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলের একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাড়ির টিনের চালা উড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে দেয়ালসহ বিভিন্ন অংশ।
বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আটক হওয়া কুষ্টিয়ার দৌলতপুরের স্কুলশিক্ষক গোলাম কিবরিয়া লালন সরকারের নির্বাহী নির্দেশে মুক্তি পেয়ে সসম্মানে নিজের বাড়ি ফিরেছেন।
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
চাঁদাবাজি বন্ধ না হলে দেশে আবারও ভয়ঙ্কর রূপে ‘জুলাই’ নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর সংরক্ষিত সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমদে মিষ্টি।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর পৌনে দুইটার দিকে সংসদ ভবনে এসে তিনি পদত্যাগপত্র জমা দেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর