রাজধানীর ফার্মগেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। ধারনা করা হচ্ছে, তিনি ছিনতাইকারীদের কবলে পড়ে হত্যার শিকার হয়েছেন। শনিবার ভোরে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম মো. মনিরুজ্জামান। তিনি তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি শেরপুর জেলায়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচএম আজিমুল হক জানান, ভোরে তেজগাঁও রেলস্টেশন থেকে কর্মস্থলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: জঙ্গিবাদ নিয়ন্ত্রণে, উত্থানের আর সুযোগ নেই: ডিএমপি কমিশনার
আজিমুল হক আরও জানান, ট্রাফিক পুলিশ সদস্য মনিরুজ্জামান ঈদের ছুটি শেষে সকালে ঢাকায় ফিরেছেন। ট্রেনে করে ঢাকায় এসে তেজগাঁও রেলস্টেশনে নেমে হেঁটে কর্মস্থলে ফিরছিলেন।
একাত্তর/এসি