গাইবান্ধা সদরে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের জলের মোড় গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত লতিফা বেগম ওই গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।
স্বজনরা জানান, স্বামী মোহাম্মদ আলী শুক্রবার মেয়ের বাড়ি দিনাজপুর যাওয়ায় বাড়িতে একাই ছিলেন লতিফা বেগম। বিকেলে পাশের বাড়ির লোকজন লতিফার গলাকাটা মরদেহ বাড়ির উঠানে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
আরও পড়ুন: ঈদে নানাবাড়ি বেড়াতে গিয়ে ঘেরে ডুবে কিশোরীর মৃত্যু
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, ট্রিপল নাইনে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি।
একাত্তর/এসজে