৭১ টেলিভিশনে সংবাদ প্রচারের পর কুমারপাড়ায় নদীভাঙন রোধে কাজের অনুমোদন

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৬:৫৫ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে শতাধিক পরিবার বসতভিটা ও আবাদি জমি হারিয়ে মানবেতর জীবনযাপন করছিল। ভাঙনের কবলে পড়ে গ্রামের একমাত্র সড়কটিও বিলীন হওয়ার ঝুঁকিতে ছিল।

সংবাদটি প্রচারের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জনস্বার্থের বিষয়টি তুলে ধরায় ৭১ টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুলও জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরায় ৭১ টেলিভিশনকে ধন্যবাদ জানিয়েছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত ভাঙনরোধের কাজ বাস্তবায়ন হলে কুমারপাড়া গ্রাম, গুরুত্বপূর্ণ সড়ক এবং আশপাশের জনপদ নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পাবে।

আরবিএস
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থিত দল পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে উঁচু গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে তাকে ওই গাছে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
গাইবান্ধার গভীর রাতে ঘরের বাইরে উঠানে এসে মোবাইল ফোনে কথা বলার সময় এক নারীকে জোর করে তুলে পাশের একটি বিলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের পর ওই নারীর টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময়...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর