মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের ইমাম নিহত

লক্ষ্মীপুরে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কে গর্তে পরে নিহত হয়েছেন মাওলানা মো: সাইফুল ইসলাম রায়হান নামের এক মসজিদের ইমাম।

শুক্রবার (২৫ জুন) বিকেল সোয়া ৩টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের সদর উপজেলার আবিরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা সাইফুল ইসলাম রায়হান রামগতি চর পোরাগাছা গুচ্ছ গ্রাম এলাকার নুর নবী মিয়ার ছেলে ও চর পোরাগাছা স্থানীয় একটি মসজিদের ইমাম।

আরও পড়ুন: স্বামীর মৃত্যুর ৭ দিন পর করোনার লক্ষণ নিয়ে স্ত্রীর মৃত্যু

পুলিশ ও স্থানীয় জানান, রামগতি থেকে দ্রুত গতিতে মোটরসাইকেলটি এসে লক্ষ্মীপুর-রামগতি সড়কের সদর উপজেলার আবিরনগর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে ফেলেন চালক মো. সাইফুল ইসলাম রায়হান। সড়কের পাশের গর্তে এটি পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

লক্ষ্মীপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মোতাহের হোসেন জানান, দ্রুত গতির মোটরসাইকেলটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে।


একাত্তর/আরএ