নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার বিরিশিরি এলাকায় করোনার লক্ষণ নিয়ে স্বামীর মৃত্যুর সাত দিনের মধ্যেই স্ত্রী রোজি বিশ্বাস টুলু (৬৩) করোনার লক্ষণ নিয়ে মৃত্যুবরণ করেছেন।
বুধবার (২৪ জুন) দিবাগত রাতে তিনি নিজ বাড়িতে মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৭ জুন) তার স্বামী চিকিৎসক, বীর মুক্তিযোদ্ধা নোয়েল বিশ্বাস (৭৯) করোনার লক্ষণ নিয়ে মৃত্যুবরণ করেন। স্বামী মৃত্যুর পর থেকেই অসুস্থ হয়ে পড়েন স্ত্রী রোজি বিশ্বাস। পরে ২৪ জুন রাতেই তার মৃত্যু হয়।
এদিকে বৃহস্পতিবার দুপুরে নিহতের পুত্র ও পুত্রবধূর শরীরে করোনা পজিটিভের লক্ষণ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা সরকারি হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ তানজিরুল ইসলাম।
তিনি বলেন, গত সোমবার রোজি বিশ্বাসকে অসুস্থ অবস্থায় দুর্গাপুর হাসপাতালে নিয়ে এলে সাময়িক পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান তার আত্মীয়রা।
আরও পড়ুন: এইচএসসির ফরম পূরণ শুরু ২৯ জুন, শেষ ১১ জুলাই
ওখানে দুইদিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার (২৪ জুন) বাড়িতে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় রাত ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এ মৃত্যু নিয়ে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রশাসনের পক্ষ থেকে নিহতের পুত্র ও পুত্রবধূকে হোম-কোয়ারেন্টিন দিয়ে ওই বাড়ি লক-ডাউন করা হয়। শুক্রবার সকাল থেকে এ লক-ডাউন কার্যকর করে স্থানীয় প্রশাসন।
গত সাত দিনে উপজেলায় করোনা লক্ষণ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন প্রায় ৩০ জন।
একাত্তর/আরএ
