নিখোঁজের ছয়ঘণ্টা পর পুকুর থেকে এক কৃষককে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি মৃগী রোগী ছিলেন।
সোমবার দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের শিমুলকুচি গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত শ্রী সুনাতন চন্দ্র বর্মণ ওরফে সাধু (৩২) গ্রামের শ্রী সইলেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে।
নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, সাধু মৃগী রোগী ছিলেন। সোমবার ভোররাতে সে ঘুম থেকে উঠে বাইরে বের হন। সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকার জন্য ঘরে গিয়ে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
আরও পড়ুন: টিভিতে ডিস সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
একাত্তর/আরএ