রাণীনগরে লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার চার

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে প্রায় লাখ টাকার ৭ গ্রাম হেরোইনসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার সকালে গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলা সদরের পূর্ব বালুভরা গ্রাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সদরের উত্তর রাজাপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে বাবলু মন্ডল (৩৭), দাউতপুর গ্রামের শ্যাম ফকিরের ছেলে ফারুক ফকির (৪৫), বিষ্ণপুর গ্রামের বাবু প্রামানিকের ছেলে শাহিন কাজী (৩২) ও পূর্ব বালুভরা গ্রামের মৃত সালামত প্রামাণিকের ছেলে রবিউল প্রামানিক (৩৮)।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, তারা চারজন হেরোইন বিক্রির উদ্দ্যেশে পূর্ব বালুভরা গ্রামে অবস্থান করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে তাদের চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাদের চারজনের কাছ থেকে সাত গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

ওসি আরও বলেন, রাতেই তাদের চারজনের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়। বুধবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


একাত্তর/এআর