নিখোঁজের পরদিন সবজি বিক্রেতার লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের পরদিন মাছের প্রজেক্ট থেকে এক সবজি বিক্রেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে জেলার চৌদ্দগ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জালাল আহমদ (৪৩) উপজেলার চিওড়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে তরকারি বিক্রির জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি জালাল। পরে আজ সকালেই নেতড়া রাস্তার মাথা এলাকায় একটি মাছের প্রজেক্টে তার লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: একদিনেই সড়কে ঝরল ২১ প্রাণ

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, নিহত লোকটির মৃগী রোগী ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


একাত্তর/আরএ