খুলনায় যুবকের বুকে-মাথায় গুলি, সন্দেহে মাদকের কারবার

আপডেট : ২৩ মে ২০২৬, ০৫:৫১ পিএম

খুলনায় একটি মৎস্য ঘের থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের বুক ও মাথায় দুটি গুলির চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, মাদকের কারবার ও এর বেচাকেনা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্বের জেরে এই হত্যা ঘটে থাকতে পারে।

শনিবার (২৩ মে) খুলনা নগরীর দৌলতপুর মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার একটি মৎস্য ঘের থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম ওমর ফারুক রব্বানী। 

পুলিশ জানিয়েছে, ওমর ফারুক রব্বানীকে তার প্রতিপক্ষ দলের কেউ বা কয়েকজন কৌশলে নির্জন এলাকায় নিয়ে বুক ও মাথায় গুলি করে হত্যা করে ফেলে রেখে যায়। 

পুলিশের দাবি, নিহত রব্বানী দৌলতপুর এলাকার মাদক কারবারের সঙ্গে জড়িত ‘আরমান গ্রুপ’-এর একজন সক্রিয় সদস্য ছিলেন। মাদক বেচাকেনা ও এর অভ্যন্তরীণ বিরোধের জের ধরেই প্রতিপক্ষ গ্রুপ তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।

একাত্তর/এসি
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর