ঝালকাঠির নলছিটিতে ১৯ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বখাটে বৃদ্ধের বিরুদ্ধে।
শনিবার সন্ধ্যায় উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সেওতা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই যুবতীর বড় ভাই বাদি হয়ে হাবিব হাওলাদার (৫০) নামে এক বখাটে বৃদ্ধকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। এরপর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।
অভিযুক্ত হাবিব হাওলাদার কুশঙ্গল এলাকার মৃত এস্কেন আলী হাওলাদারের ছেলে।
পুলিশ ও তরুণীর পরিবার জানায়, গতকাল সন্ধ্যায় ওই তরুণী তার নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। তার মা বাজারে ওষুধ আনতে গেলে খালি বাড়ি পেয়ে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে হাবিব। এসময় তরুণীর চিৎকারে তার বড় ভাই ছুটে এলে হাবিব পালিয়ে যায়।
আরও পড়ুন: তিস্তায় নৌকা ডুবে নিখোঁজ তিন কৃষক, একজনের মরদেহ উদ্ধার
সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান জানান, রোববার সকালে ভুক্তভোগী তরুণীর ভাই বাদি হয়ে মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
একাত্তর/জো