তিস্তায় নৌকা ডুবে নিখোঁজ দুই, একজনের মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০২:৫৯ পিএম

লালমনিরহাটের হাতিবান্ধায় তিস্তা নদীতে নৌকা ডুবে তিন কৃষক নিখোঁজের পর একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার সকালে উপজেলার ধুপনি গ্রাম থেকে তিস্তা পার হয়ে ছাত্তুনামার চরে যাবার পথে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহত কৃষক শফিকুল ইসলাম হাতিবান্ধার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গাড্ডিমারী গ্রামের মৃত খাদু শেখের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ১৬ জনের একদল কৃষক ডিঙি নৌকায় করে ধুপনি গ্রাম থেকে তিস্তা নদী পার হয়ে ছাত্তুনামার চরে রোপা আমনের জমিতে কাজের জন্য যাচ্ছিলো। এসময় চেয়ারম্যানের খেয়াঘাটের কিছুদূর যেতে না যেতেই নৌকাটি পানিতে ডুবে যায়। এসময় বাকিরা সাঁতার কেটে নদীর তীরে উঠতে সক্ষম হলেও কৃষক ফজলু হক, আহেদুল ইসলাম ও শফিকুল ইসলাম নিখোঁজ হন।

পরে স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি করে না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়।

আরও পড়ুন: বিলুপ্তির পথে পানের সাথে যুগির চুনের ব্যবহার

লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানান, ডুবুরিরা শফিকুলের মরদেহ ভাটিতে ডোবার স্কুল এলাকায় উদ্ধার করেন। অপর দুইজনকে উদ্ধারে কাজ করছে ডুবুরি দল।


একাত্তর/জো

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর