টাঙ্গাইলে দুর্বৃ্ত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে এক অটোরিকশার চালককে গলাকেটে হত্যা করেছে। বুধবার গভীর রাতে ঝেলার ঘাটাইল উপজেলার ছুনুটিয়া গ্রামের এ ঘটনা ঘটে।
নিহতের নাম আলম মিয়া। তিনি ওই গ্রামের মৃত মোহাম্মদ আলী মাস্টারের ছেলে।
এ ব্যাপরে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন বলেন, সকালে স্থানীয় লোকজন আলম মিয়ার ঘরে সিঁধ কাটা দেখতে পায়। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে আলম মিয়াকে ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার গলাকাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন: রূপগঞ্জে সড়কের পাশে ময়লার ভাগাড়, অতিষ্ট স্থানীয়রা
এ ব্যাপারে তদন্ত চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
একাত্তর/এসি