চাঁদপুরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জয়ী

দীর্ঘ আট বছর পর ইভিএমে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার নির্বাচন হয়েছে। এতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরিফ উল্লাহ সরকার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

সোমবার অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ১২ হাজার ৬৮৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী নূরুল হক সরকার পেয়েছেন ৬ হাজার ৯৬ ভোট।

সকাল ৮টা থেকে পৌরসভার ১৬টি ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারের সংখ্যা ছিল প্রায় দ্বিগুণ।

এদিকে সকালে ১নং ছেংগারচর উচ্চ মাঠে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: পাটক্ষেত থেকে নিখোঁজ নারীর কঙ্কাল উদ্ধার

পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।


একাত্তর/আরএ