পাটক্ষেত থেকে নিখোঁজ নারীর কঙ্কাল উদ্ধার

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১১:২০ পিএম

রাজবাড়ীর কালুখালীতে পাটক্ষেত থেকে জান্নাতি বেগম (২২) নামে এক নিখোঁজ নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে সাওরাইল ইউনিয়নের বড়পাতুরিয়া গ্রামের একটি পাটক্ষেত থেকে কঙ্কাল উদ্ধার করে কালুখালী থানা পুলিশ।

জান্নাতি বেগম কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বড় পাতুরিয়া গ্রামের কাশেম বেপারীর মেয়ে। 

স্থানীয়রা জানান, ঈদুল আজহার আগে স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয় জান্নাতি বেগমের। ঈদের পরদিন থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোমবার বিকেলে পাটক্ষেতে হাড়গোড় (কঙ্কাল) দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে কঙ্কাল উদ্ধার করে। 

আরও পড়ুন: মশা: উড়ন্ত এক আতঙ্কের নাম

খবর পেয়ে জান্নাতির স্বজনরা এসে কাপড় ও অন্যান্য চিহ্ন দেখে কঙ্কালটি তার বলে শনাক্ত করেন।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিখোঁজ জান্নাতির পায়ের স্যান্ডেল ও কাপড় দেখে তার মরদেহ বলে ধারণা করা হচ্ছে। 


একাত্তর/আরবিএস  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।
গাজীপুরে গত ৮ মাসে সহিংসতার শিকার হয়েছেন ৫১৪ নারী। এরমধ্যে সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছেন ৫১ থেকে ৬০ বছর বয়সী নারীরা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর