নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ হারিয়েছেন আরও তিনজন। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৮ জনে। মৃত্যুর হার ১.২৮ শতাংশ।
অপরদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিন জনের করোনা শনাক্ত হয়েছে। ৮২ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩.৩৬ শতাংশ।
রোববার ( ২৭জুন) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার এ তথ্যগুলো জানান।
সিভিল সার্জন জানান, জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮১৬ জন। মোট আক্রান্তের হার ১১.১৬ শতাংশ।
মৃতদের মধ্যে সদর উপজেলার রয়েছেন ২৬ জন, সুবর্ণচরে তিনজন, বেগমগঞ্জের ৪৮ জন,সোনাইমুড়ীর আটজন, চাটখিলে ১৩ জন, সেনবাগে ১৮ জন, কোম্পানীগঞ্জে চারজন এবং কবিরহাট ১৮ জন।
আরও পড়ুন: ঝিনাইদহে ২৪ ঘণ্টায় করোনায় দুই জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯০
সিভিল সার্জন আরও জানান, জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ৪১০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৮.৫১ শতাংশ।
এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা তিন হাজার ২৬৮জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৪৫ জন ও আইসোলেশনে রয়েছেন ১৯ জন।
উল্লেখ্য, নোয়াখালীতে করোনার প্রকোপ না কমায় নোয়াখালী পৌরসভা ও ছয়টি ইউনিয়নে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৪ জুন) বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চৌমুহনী পৌরসভা এবং বেগমগঞ্জের মীর ওয়ারিশপুর ও একলাশপুর ইউনিয়নে লডডাউন ঘোষণা করা হয়।
একাত্তর/এসি