ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় দুই জনের মৃত্যু হয়েছে। এদিন ২৩৬টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৯০ জন। আক্রান্তের হার ৩৮.১১ শতাংশ।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, মৃতদের মধ্যে একজন সদরের ও অন্য জন শৈলকুপা উপজেলার বাসিন্দা।
আক্রান্তদের মধ্যে সদরে ২৪ জন, শৈলকুপাতে ১৫ জন, হরিনাকুন্ডে ১২ জন, কালীগঞ্জে ২০ জন, কোটচাদপুরে ১৪ জন ও মহেশপুর উপজেলার পাঁচজন রয়েছেন।
আরও পড়ুন: দলে দলে ঢাকা ছাড়ছে মানুষ, শিমুলিয়া ঘাট লোকারণ্য
সিভিল সার্জন আরও জানান, স্থানীয় কোভিড হাসপাতালে ভর্তি আছেন ৪২ জন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা তিন হাজার ৯৯৪ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৮৩ জন।
একাত্তর/এসি
